নর কহে, “ধূলিকণা, তোর জন্ম মিছে, চিরকাল প’ড়ে র’লি চরণের নীচে;” ধূলিকণা কহে, “ভাই, কেন কর ঘৃণা? তোমার দেহের আমি পরিণাম কি না?” মেঘ বলে, “সিন্ধু, তব জনম বিফল, পিপাসায় দিতে নার এক বিন্দু জল;” সিন্ধু কহে, “পিতৃনিন্দা কর কোন্ মুখে? তুমিও অপেয় হবে পড়িলে এ বুকে।”