প্রভু ভৃত্য দুইজনে নৌকা বাহি’ যায়, প্রবল বাতাসে তরী হ’ল মগ্ন-প্রায়; ভার কমাইয়া, তরী রক্ষা করিবারে, ভৃত্যে ফে’লে দিল প্রভু তরঙ্গ-মাঝারে; অমনি ডুবিল নৌকা, প্রভু পড়ে জলে, “ভয় নাই, আমি আছি,” ভৃত্য ডে’কে বলে; সাঁতার না জানে প্রভু, ক্ষুব্ধ মহাত্রাসে, পৃষ্ঠে বহি’, ভৃত্য তারে তীরে নিয়ে আসে।