গঙ্গা-সাগরের স্নানে পুণ্য বাঞ্ছা করি, মহামূল্য হীরকের অলঙ্কার পরি,’ নামিলেন শেঠপত্নী সাগরের জলে, অকস্মাৎ অলঙ্কার প’ড়ে গেল তলে; কাঁদি’ শেঠপত্নী কহে, “তুমি রত্নাকর, ভূষণ ফিরা’য়ে দেহ, করুণাসাগর!” সিন্ধু কহে, “সিন্ধু-পোতে উঠি’ তব স্বামী দূরে যাক্, লক্ষগুণ ফি’রে দিব আমি।”