সহস্র আশ্রিত-লতা কহে অশ্বত্থেরে, “বড় ব্যথা পাই, তরু, তব কষ্ট হে’রে; আমরা দুর্ব্বল-লতা তব গলগ্রহ, মোদের রক্ষিতে তুমি কি যাতনা সহ! রোদ, বৃষ্টি, ঝড় লও নিজের মাথায়, ব্যথা যেন নাহি লাগে আমাদের গায়।” অশ্বত্থ কহিছে, “এই আশ্রিত-সৎকার, এর সুখে, ক্লেশ-বোধ হয় না আমার।”