উড়িয়া মেঘের দেশে চিল কহে ডাকি’,— “কি কর, চাতক ভায়া, ধূলি-মাঝে থাকি? কোথায় উঠেছি, চেয়ে দেখ একবার, এখানে আসিতে পার সাধ্য কি তোমার?” চাতক কহিছে, “তবু নীচদৃষ্টি তব; সদা ভাব ‘কার কিবা ছোঁ মারিয়া ল’ব।’ মেঘবারি ভিন্ন, অন্য জল নাহি খাই, তাই, আমি নীচে থেকে ঊর্দ্ধমুখে চাই।”