সিংহ বলে, “কালোমেঘ, এস দেখি কাছে, যুদ্ধ ক’রে দেখি, কার কত বল আছে! ক্রমাগত দূর থে’কে কর ডাকাডাকি, সম্মুখসমরে, ভায়া, ভয় পাও নাকি?” মেঘ বলে, “মৃত্যু ডে’কে আনিস্ নির্ব্বোধ! আমার শকতি কেবা করে প্রতিরোধ?” অদূরে পড়িল বজ্র, সিংহ মূর্চ্ছা যায়; মূচ্ছার্ভঙ্গে, সভয়ে, মেঘের পানে চায়।