পরিহাস-ভরে, নর কহে, “রে জোনাকি! তিমির-বিনাশে চেষ্টা করিছিস্ নাকি? কি আশ্চর্য্য! ভাগ্যে ওই আলোটুকু আছে, তাই তোরে দেখা যায় অন্ধকার মাঝে; তোর পক্ষে, ক্ষুদ্রজীব, এই তো প্রচুর; তুই কি করিবি কীট, অন্ধকার দূর?” জোনা কী বলিছে, “ভায়া, কিসের বড়াই? তোমার দেহে তো আলো একটুও নাই!”