বসিয়া নদীর তীরে, চাহি’ নদীপানে, কাঁদিতেছে এক নারী অবসন্ন প্রাণে; পথিক জিজ্ঞাসে তা’রে শোকের কারণ, নারী কহে, “ডু’বে গেছে সন্তান-রতন।” পান্থ বলে, “এক ছেলে গেছে কাঁদ তাই? আমার দুঃখের বার্ত্তা তোমারে শুনাই,— আট পুত্র চারি কন্যা, ডুবেছে এ নীরে; আমারে দেখিয়া, মাগো, বাড়ী যাও ফি’রে।”