আগুন লাগিয়া গেল ব্রাহ্মণের বাড়ী; সর্ব্বস্ব পুড়িয়া যায়, দেখি,’ তাড়াতাড়ি,— প্রবেশিল বিদ্যানিধি নিজপাঠাগারে, যত্নের পাণিনিখানি ছিল একধারে,— বাঁচাইল ব্যাকরণ; গেল আর সব; হেনকালে শুনা গেল ‘হায় হায়’ রব; বিপ্র বলে, “পু’ড়ে গেল বেদান্তের টীকা;” ব্রাহ্মণী কাঁদিছে, “গেল হাঁড়ি, আর সিকা”