অন্নহীনে অন্নদান, বস্ত্র বস্ত্রহীনে, তৃষাতুরে জলদান, ধর্ম্ম ধর্ম্ম-দীনে, মূর্খজনে বিদ্যাদান, বিপন্নে আশ্রয়, রোগীরে ঔষধদান, ভয়ার্ত্তে অভয়, গৃহহীনে গৃহদান, অন্ধেরে নয়ন, পীড়িতে আরোগ্যদান, শোকার্ত্তে সান্ত্বন; স্বার্থ-শূন্য হয় যদি এ দ্বাদশ দান, স্বর্গের দেবতা নহে দাতার সমান।