তাঁতী-ভাই! রে তাঁতী ভাই, একটা কথা মন লাগিয়ে শুনিস্; ঘরের তাঁত যে ক’টা আছে রে,— তোরা স্ত্রী পুরুষে বুনিস্। এবার যে ভাই তোদের পালা, ঘরে ব’সে, ক’সে মাকু চালা; কলের কাপড় বিশ হবে রে,— না হয় তোদের হবে ঊনিশ। তোদের সেই পুরাণো তাঁতে, কাপড় বু’নে দিবি নিজের হাতে; আমরা মাথায় ক’রে নিয়ে যাব রে, টাকা ঘরে ব’সে গুণিস্! “রে গঙ্গামাই —প্রাতে দরশন দে”—সুর। কাহারোয়া।