বিলাপে। পদাঙ্ক। প্রাণের পথ ব’য়ে গিয়েছে সে গো; চরণ-চির-রেখা আঁকিয়ে যে গো। লুটায়ে আশা-ধূলে, মোহন অঞ্চল, নূপুর-মুখরিত চরণ চঞ্চল, দুধারে ফুটাইয়ে, বাসনা-ফুল-রাশি, আধেক প্রেম-গাথা শুনাইয়ে গো। একটু সুধা-হাসি, আধেক প্রেমগান, কামনা-ফুল দুটি, শুষ্ক হীন-প্রাণ, এখনও প’ড়ে আছে, চরণ-রেখা-পাশে, মুগ্ধ হ’য়ে আছি, তাই নিয়ে গো! মিশ্র মল্লার— কাওয়ালি।