আয় ছুটে ভাই, হিন্দু মুসলমান! ঐ দেখ্ ঝ’র‍্ছে মায়ের দু’নয়ান। আজ, এক ক’রে দে সন্ধ্যা নমাজ, মিশিয়ে দে আজ, বেদ কোরাণ! (জাতি ধর্ম্ম ভুলে গিয়েরে) (হিংসা বিদ্বেষ ভু’লে গিয়েরে) থাকি একই মায়ের কোলে, করি একই মায়ের স্তন্য পান। (এক মায়ের কোল জুড়ে আছিরে) (একমায়ের দুধ খেয়ে বাঁচিরে) আমরা পাশাপাশি, প্রতিবাসী, দুই গোলারি একই ধান। (একই ক্ষেতে সে ধান ফলেরে) (একই ভাতে একই রক্ত ব’য়ে যায়) এক ভাই না খেতে পেলে, কাঁদেনা কোন্ ভায়ের প্রাণ? (এমন পাষাণ কেবা আছে রে) (এমন কঠিন কেবা আছেরে) বিলেত ভারত দুটো বটে, দুয়েরি এক ভগবান্। (দুই চখে যে দুদেশ দেখেনা) (তার কাছে তো সবাই সমানরে) সংকীর্ত্তন—গড় খেমটা