তাই ভালো, মোদের মায়ের ঘরের শুধু ভাত; মায়ের ঘরের ঘি সৈন্ধব, মার বাগানের কলার পাত। ভিক্ষার চালে কাজ নাই, সে বড় অপমান; মোটা হোক্, সে সোণা মোদের মায়ের ক্ষেতের ধান; সে যে মায়ের ক্ষেতের ধান। মিহি কাপড় পর‍্’ব না আর যেচে পরের কাছে; মায়ের ঘরের মোটা কাপড় প’র‍্লে কেমন সাজে; দেখ‍্তো প’র‍্লে কেমন সাজে। ও ভাই চাষী, ও ভাই তাঁতী, আজকে সুপ্রভাত; ক’সে লাঙ্গল ধর ভাইরে, ক’সে চালাও তাঁত, ক’সে চালাও ঘরের তাঁত। জংলা—কাহারোয়া।