আমরা, নেহাৎ গরীব, আমরা নেহাৎ ছোট; তবু, আজি সাত কোটি ভাই, জে’গে ওঠ! জু’ড়ে দে ঘরের তাঁত, সাজা’ দোকান; বিদেশে না যায় ভাই, গোলারি ধান; আমরা, মোটা খাব, ভাইরে প’র‍্ব মোটা, মা’খব না ল্যাভেণ্ডার, চাইনে ‘অটো’। নিয়ে যায় মায়ের দুধ পরে দু’য়ে, আমরা, র’ব কি উপোসী ঘরে শুয়ে? হারাস্‌নে ভাইরে আার এমন সুদিন; মায়ের পায়ের কাছে এসে যোটো। ঘরের দিয়ে, আমরা পরের মেঙ্গে, কিন‍্বো না ঠুন্‌কো কাচ, যায় যে ভেঙ্গে; থাক‍্লে, গরীব হয়ে, ভাইরে, গরীব চালে, তাতে হবে নাকো মান খাটো। মিশ্র বারোয়াঁ— কাওয়ালী।