মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তু’লে নেরে ভাই; দীন-দুখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ঐ মোটা সুতোর সঙ্গে, মায়ের অপার স্নেহ দে’খ‍্তে পাই; আমরা, এমনি পাষাণ, তাই ফে’লে ঐ পরের দোরে ভিক্ষা চাই। ঐ দুঃখী মায়ের ঘরে, তোদের সবার প্রচুর অন্ন নাই; তবু, তাই বে’চে কাচ, সাবান, মোজা, কি’নে কল্লি ঘর বোঝাই। আয়রে আমিরা মায়ের নামে এই প্রতিজ্ঞা ক’রব ভাই; পরের জিনিস কিন‍্বো না, যদি মা’য়ের ঘরের জিনিস পাই। মুলতান—গড় খেম‍্টা।