মহুয়া গাছের তলে হরিণ চরে, আরে, ঘাসের ‘পরে; গুড়িগুড়ি বাঁকা পথে শিকারী চলে; আহা, কতই ছলে! মহুয়ায় হরিণের মন হরিল, সারা বন ভরিল; তীর বেগে হয়ে খাড়া ধনুকধারী তীর হানে শিকারী। মহুয়া গাছের ছায়ে হরিণ পড়ে; লোহ লাগে শিকড়ে; আহলাদে ফুকারিয়া চলে শিকারী, আজি, আমোদ ভারি। আরে! ধনুকধারী!