সাধুপ্রকৃতি। যত জল শু’ষে লয় প্রখর তপন, প্রতিবিন্দু বৃষ্টিরূপে করে প্রত্যর্পণ; বায়ু, তেজঃ, ক্ষিতি হ’তে বৃক্ষ যাহা পায়, ফল-পত্র-কাণ্ডরূপে ফি’রি দিয়ে যায়; গাভী যে তৃণটী খায়, করে জল পান, তার সার, দুগ্ধরূপে করে প্রতিদান; পরদ্রব্য সাধু যদি করেন গ্রহণ, জীবের মঙ্গল হেতু করেন অর্পণ।