আঘাত করিলে কাংস্যে, যত শব্দ হয়, স্বর্ণে তার শতাংশের একাংশও নয়; প্রচুর পল্লব পত্র যে বৃক্ষে জনমে, বিধির বিধানে তার ফল যায় ক’মে; মেদ, মাংস বে’ড়ে, যার দেহ স্থূল হয়, শ্রমসাধ্য কর্ম্মে তার ধ্রুব পরাজয়; বাহিরে দেখিবে যার বৃথা আড়ম্বর, অন্তঃসার শূন্য সেই গুণ-হীন নর।