সখিরে! মরম পরশে তারি গান; অধীর আকুল করে প্রাণ জ্যোছনা উছলি’ ওঠে, মলয়া মূরছি’ পড়ে, কুঞ্জে কুঞ্জে ফুল ফু’টে ওঠে থরে থরে, বিশ্ব-বিমোহন তান। আঁখি-জলে হাসি মাখা, কি করুণ বেদনা! হে’সে কেঁ’দে, নে’চে নে’চে, বলে, ‘আর কেঁদনা’; হৃদয় দিয়েছি প্রতিদান। মিশ্র ভূপালি-কাওয়ালি