স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া স্বপনে তাহারি মু’খানি নিরখি, স্বপন-কুহেলি মাখিয়া। (তারে) বর-মালা দিনু স্বপনে, (হ’ল) হৃদি-বিনিময় গোপনে, স্বপনে দুজনে প্রেম-আলাপনে যাপি সারা-নিশি জাগিয়া। (করি) স্বপ্নে মিলন-সুখ-গান, (করি) স্বপ্নে প্রণয়-অভিমান, (হয়) স্বপ্নে প্রেম-কলহ, যায় গো স্বপনেরি সনে ভাঙ্গিয়া; যা’ কিছু আমার দিতে পারি সবি সুখ-স্বপনেরি লাগিয়া মিশ্র কানেড়া—একতালা।