ফুটিতে পারিত গো, ফুটিল না সে। মরমে ম’রে গেল, মুকুলে ঝ’রে গেল, প্রাণ-ভরা-আশা-সমাধি-পাশে। নীরসতা-ভরা, এ নিরদয় ধরা, শুকা’য়ে দিল কলি, উষ্ণ শ্বাসে; দু’দিন এসেছিল, দু’দিন হেসেছিল, দু’দিন ভেসেছিল, সুখ-বিলাসে। না হ’তে পাতা দু’টি, নীরবে গেল টুটি’, বাসনা-ময় প্রাণ, সুধু পিয়াসে; সুখ-স্বপন সম, তপ্ত বুকে মম, বেদনা-বিজড়িত স্মৃতিটি ভাসে। লাউনি—কাওয়ালি