প্রভু মম যোদ্ধা তেজীয়ান্, বীরাগ্রণী বীর; নৃপ আগে রণে তিনি যান, করে ধনু তীর। যুদ্ধে যবে গেল প্রিয়তম, সে অবধি কি গ্রীষ্মে কি শীতে,— রুক্ষ কেশ ওড়ে শণ সম; বাঁধিব সে? কাহারে তুষিতে? বৃষ্টি চাই, তবু সূর্য্য ওঠে নির্মেঘ আকাশে; তাঁরি কথা প্রাণে সদা ফোটে, মনে শুধু আসে। কোথা মিলে বিস্মরণী লতা? আমি দ্বারে করিব রোপণ; জাগে যে কেবলি তাঁরি কথা, হায় তাহে কেবলি রোদন! “শী-কিং” গ্রন্থ।