ঘন গরজে, বন গহন, মেঘে ছাইল সারা গগন, ব্যাকুলা বালিকা কেঁদে ফিরে একা সাগর-তীরে দুখে মগন। প্রচণ্ড ঢেউ পড়ে আছাড়ি’ ত্রাসে বালিকা উঠে ফুকারি’ একাকী—একাকী, কেঁদে রাঙা আঁখি, শ্রান্ত, ব্যথিত, আকুল মন। শূন্য জগৎ, চূর্ণ হৃদয়, বাঁচিবার সাধ আর নাহি হায়; ডেকে নাও নাও, কোলে ঠাঁই দাও, অনেক দেখেছে দু’টি নয়ন। শিলার।