ওই গো আবার আকাশ ডাকে,— আকাশ ডাকে ওই! এমন সময় বাইরে থাকে?— ছুটিই বা তা’র কই? ওগো, তুমি ফিরে এস, ফিরে এস গো! তোমায় ঘরে দেখে আমি নির্ভাবনা হই। আবার আকাশ উঠছে ডেকে; কখন গেছে সেই; বাড়্‌ছে বাতাস থেকে থেকে, ফিরতে কি তা’র নেই? ওগো, তুমি ফিরে এস ফিরে এস গো! তুমি কাছে থাকূলে ত’ ভয় পাইনে কিছুতেই। ভেঙে বুঝি পড়্‌ল আকাশ পড়্‌ল বুঝি ওই; এমন দিনে ও নেই অবকাশ,— একলা সারা হই! ওগো, তুমি ফিরে এস ফিরে এস গো, তোমার কাছে বসে আমি নির্ভাবনা হই। চীন দেশের ‘শী-কিং’ গ্রন্থ।