নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল; গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ, দগ্ধ হয়ে, করে পরে অন্নদান; স্বর্ণ করে নিজরূপে অপরে শোভিত, বংশী করে নিজস্বরে অপরে মোহিত; শস্য জন্মাইয়া, নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য্য সুধু পরহিত-তরে।