বংশগৌরব। নীচবংশ ব’লে, ঘৃণা ক’রনা কখন, তা’র মধ্যে জন্মে কত অমূল্য রতন; কর্দ্দমাক্ত পুকুরের অপেয় যে জল, তা’র মাঝে ফু’টে থাকে সুরভি কমল। উচ্চ বংশ দে’খি, হেন ধারণা না হয়,— শান্ত, ধীর, সুবিদ্বান্ জনমে নিশ্চয়; বনিয়াদি বটবৃক্ষ, কত নাম তার! অখাদ্য তাহার ফল, কাকের আহার!