বর্ণমালা কহে, “দেখ, সীসের অক্ষরে, আমাদের রে’খে দেয় ভিন্ন ভিন্ন ঘরে। শব্দের আকারে যবে মোদের সাজায়, অর্থযুক্ত হই ব’লে শক্তি বে’ড়ে যায়; বহু শব্দযোগে, ধরি বাক্যের আকার, . আরো বৃদ্ধি পায় শক্তি, সন্দেহ কি তার? বাক্যে বাক্যে যোগ করি’ সাজায় যখন, গ্রন্থরূপে কত জ্ঞান করি বিতরণ।”