সদা যেই বাস করে চন্দনের বনে, চন্দনেরে সেজন ইন্ধন-তুল্য গণে। যাহার বসতি পূত-ভাগীরথী-তীরে, তা’র কাছে ভেদ নাই কূপ-গঙ্গা নীরে। সুগন্ধি উদ্যানে যেই সদা করে বাস, তার কাছে লোপ পায় পুষ্পের সুবাস। গিরিশোভা নাহি হেরে গিরি-অধিবাসী; অতি-পরিচয়, সম্মানীর মান-নাশী।