তব, করুণা-অমিয় করি’ পান, যত, পাপ, তাপ, দুঃখ, মোহ, বিষণ্ণতা, নিরাশা, নিরুদ্যম, পায় অবসান। এই, পাপ-চিত্ত, সদা তাপ-লিপ্ত রহি’, এনেছে দুরপনেয় মৃত্যুবিকার বহি, দিতেছে দারুণ দাহ হৃদয়-দেহ দহি’, দেবতা গো, দয়া করি’ কর পরিত্রাণ। তব, অমৃতপানে এই বিকৃত প্রাণে মম, স্থানভেদে হয় কালকূট-সম, হৃদয়ে বহ্নিজ্বালা, নয়নে অন্ধ-তমঃ, কোথা শান্তিনিদান, কর শান্তিবিধান। নিপট কপট তুহুঁ শ্যাম—সুর।