ওই, বধির যবনিকা তুলিয়া, মোরে প্রভু, দেখাও তব চির-আলোক-লোক। ওপারে সবই ভাল, কেবল সুখ-আলো, এ পারে সবই ব্যথা, আঁধার, শোক! মাঝে দুস্তর কঠিন অন্তর, শ্রান্ত পথিকেরে বলিছে ‘সর সর’, ওই, তোরণপাদদেশে, পিপাসাতুর এসে, ফিরে কি যাবে, লয়ে চির-বিয়োগ? ওই, নিঠুর অর্গল, করুণ শুভ করে, মুক্ত করি দেহ, অতুর-দীন-তরে; পিপাসা দিলে তুমি, তুমিই দিলে ক্ষুধা, তোমারি কাছে আছে শান্তি-সুখ-সুধা: পাবে, অধীর ব্যাকুলতা, তোমাতে সফলতা, হউক তব সনে অমৃতযোগ! মিশ্র ইমন-তেওরা