হেরি দূরে উদ্ধশিরঃ তোমার গগনে, অচল, চিত্রিত পটে জীমূত যেমতি। ব্যোমকেশ তুমি কি হে, (এই ভাবি মনে) মজি তপে, ধরেছ ও পাষাণ-মূরতি? এ হেন ভীষণ কায়া কার বিশ্বজনে? তবে যদি নহ তুমি দেব উমাপতি, কহ, কোন রাজবীর তপোব্রতে ব্রতী— খচিত শিলার বর্ম্ম কুসুম-রতনে তোমার? যে হর-শিরে শশিকলা হাসে, সে হর কিরীটরাপে তব পুণ্য শিরে, চিরবাসী, যেন বাঁধা চিরপ্রেমপাশে! হেরিলে তোমায় মনে পড়ে ফান্তনিরে সেবিল বীরেশ যবে পাশুপত আশে ইন্দ্রকীল নীলচুড়ে দেব ধূর্জ্জটিরে।