মহাকাব্য প্রথম সর্গঃ কাব্যেকখানি রচিবারে চাহি, কহো কি ছন্দঃ পছন্দ, দেবি! কহো কি ছন্দঃ মনানন্দ দেবে মনীষবৃন্দে এ সুবঙ্গদেশে? তোমার বীণা দেহ মোর হাতে, বাজাইয়া তায় যশস্বী হবো, অমৃতরূপে তব কৃপাবারি দেহো জননি গো, ঢালি এ পেটে