ইতিহাস এ কথা কাঁদিয়া সদা বলে, জন্মভূমি ছেড়ে চল যাই পরদেশে। উরূপায় কবিগুরু ভিখারী আছিলা ওমর (অসভ্যকালে জন্ম তাঁর) যথা অমৃত সাগরতলে। কেহ না বুঝিল মূল্য সে মহামণির; কিন্তু যম যবে গ্রাসিল কবির দেহ, কিছু কাল পরে বাড়িল কলহ নানা নগরে; কহিল এ নগর ও নগরে, “আমার উদরে জনম গ্রহিয়াছিলা ওমর সুমতি।” আমাদের বাল্মীকির এ দশা; কে জানে, কোন্‌ কুলে কোন স্থানে জন্মিলা সুমতি।