সন্ন্যাসীরে দেখি’, এক রাজপুত্র কহে, “আহারের ক্লেশ তব হেরি’ প্রাণ দহে; মৎস্য, মাংস, দধি, দুগ্ধ, খাদ্যের প্রধান; তোমার কপালে কেন শাকান্ন-বিধান?” সন্ন্যাসী বলিছে, “জীবহিংসা নাহি করি, এ কারণ মৎস্য-মাংস-আদি পরিহরি; গোবৎসে বঞ্চিয়া যারা দধি দুগ্ধ খায়, স্বার্থতরে পর-পীড়া তাহারা ঘটায়।”