শৈশবে সদুপদেশ যাহার না রোচে, জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে; চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে, কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে? সময় ছাড়িয়া দিয়া, ক’রে পণ্ডশ্রম, ফল চাহে, সেও অতি নির্ব্বোধ, অধম; খেয়া তরী চ’লে গেলে, বসে এসে তীরে, কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?