তুফানে পড়িয়া মাঝি হাল যদি ছাড়ে, তা’র কাছে নদীর তরঙ্গ আরো বাড়ে; নিরাশ হইয়া রোগী ঔষধ না খায়, দিনে দিনে রোগ তার আরো বৃদ্ধি পায়; সভাস্থলে, ভীত হ’লে দেখি’ গুণি-গণ, বক্তার হয় না কভু বাক্য-নিঃসরণ; গিরিশিরে উ’ঠে, যদি ভয়ে মাথা ঘোরে, নিশ্চয় শিখর হ’তে নীচে যাবে প’ড়ে।