বল গো কাহারে বলে আলো, আমি তা’র কিছু যে জানি নি; চোখে দেখে কি আনন্দ বল, আমি যে গো অন্ধ চিরদিনই। কত কি দেখেছ, বল সব, রবি নাকি আলে। দেয় নিতি! তাপ আমি করি অনুভব, কেমনে সে করে দিবা রাতি? দিন রাতি জানে না এ আঁখি, ঘুম রাতি, খেলা মোর দিন; না ঘুমায়ে জেগে যদি থাকি,— মোর দিন র’বে চিরদিন। শুনি আমি দুঃখ করে সবে,— দুঃখ করে ভাবি মম ক্লেশ; আপনি বুঝি না যে অভাবে, তা’ আমি সহিতে পারি বেশ। পা’ব না যা’— সে ভাবনা ছাই, সে কেবল— মন-সুখে শনি; গান গাই— রাজসুখে ভাই, তবু আমি অন্ধ চিরদিনই। সিবার।