জীবের জননী তুমি, অয়ি বসুন্ধরা! অগাধ অনন্ত স্নেহে ও হৃদয় ভরা। হে আদি-সস্তূতা, আজি বন্দিব তোমার, মহীয়সী তব নাম নবীন গাথায়। সাগরে বিহরে যা’রা বিচিত্র বরণ,— আকাশে আমোদে ভাসে;— করে বিচরণ পুণ্যময় ভূমি ’পরে শান্তি পারাবার;— সকলি তোমার দেবী সকলি তোমার। সবারে সমান ভাবে পাল গো আপনি অনন্ত রতন ধনে, হে আদি-জননি! ফুল্লমুখ শিশু হাসে—সে তোমারি কোলে; শাখে শাখে পাকা ফল পুঞ্জে পুঞ্জে দোলে; মানব-জীবন,—সেও তব ইচ্ছাধীন, আপনি ফুটায়ে কর আপনাতে লীন! হোমর।