ক্ষীণ বন্য-লতা এক, অতি ক্ষুদ্র-কায়, বিশাল বটের তলে, ভূমিতে লুটায়; বট বলে, “ছায়াময় বাহু প্রসারিয়া, আশ্রয় দিয়েছি তোমা, করুণা করিয়া; নতুবা তপন-তাপে শুষ্ক হ’ত দেহ;” লতা বলে, “ফিরে লহ অযাচিত স্নেহ; তোমার করুণা মোর হইয়াছে কাল, রৌদ্র বিনা হ’য়ে আছি বিশীর্ণ, কঙ্কাল।”