৪০ (নদী-তীরে প্রাচীন দ্বাদশ শিব-মন্দির।) এ মন্দির-বৃন্দ হেথা কে নির্ম্মিল কবে? কোন্ জন? কোন্ কালেম জিজ্ঞাসিব কারে? কহ মোরে, কহ, তুমি কলকল রবে, ভুলে যদি, কল্লোলিনি, না থাক লো তারে! এ দেউল-বৰ্গ গাঁথি উৎসর্গিল যবে সে জন, ভাবিল কি সে, মাতি অহঙ্কারে, থাকিবে এ কীর্ত্তি তার চিরদিন ভবে, দীপরূপে আলো করি বিস্মৃতি-আঁধারে? বৃথা ভাব, প্রবাহিণি, দেখ ভাবি মনে। কি আছে লো চিরস্থায়ী এ ভবমণ্ডলে? গুঁড়া হয়ে উড়ি যায় কালের পীড়নে পাথর; হুতাশে তার কি ধাতু না গলে?— কোথা সে? কোথা বা নাম? ধন? লো ললনে? হায়, গত, যথা বিশ্ব তব চল জলে!