নারী-বন্দনা। (কাফ্রি) ওই কালো রূপ অমৃতের কূপ সুষমার খনি কালো, শ্যাম পল্লব জিনিয়া পেলব কালো আমি বাসি ভাল; নিবিড় রূপের স্নিগ্ধ গাঢ়তা স্বপনে ডুবায় আঁখি, স্নিগ্ধ শ্যামল বদনে উজল চঞ্চল আঁখি-পাখী! ললাট-ফলক বেড়িয়া অলক খেলা করে বায়ুভরে, কোমলে কঠোর—সংহত তনু কাফ্রির মন হরে।