নারী-বন্দনা। (পারস্য) ঘন কুন্তল শত তরঙ্গে সতত রঙ্গ করে, ভুরু ধনু কে গো ক’রেছ যোজনা নয়ন-পক্ষ্ম-শরে! গুম্ফ-বিহীন ওষ্ঠে চিবুকে নীল সুষমার লেখা, দীঘল সরল তনু নির্ম্মল, চোখে কজ্জল-রেখা; কালো তিল—খুঁটে কুড়ায়ে তুলেছে,—ফুটায়ে তুলেছে রূপ, অমল চরণে লুণ্ঠিত কত মুকুট-শীর্ষ ভূপ!