আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ; আমি না ডাকিতে, হৃদয়-মাঝারে নিজে এসে দেখা দিয়েছ! চির-আদরের বিনিময়ে, সখা, চির-অবহেলা পেয়েছ; (আমি)—দূরে ছু’টে যেতে, দু’হাত পসারি, ধ’রে টে’নে কোলে নিয়েছ! “ওপথে যে’ওনা ফিরে এস”, ব’লে কানে কানে কত ক’য়েছ; (আমি) তবু চ’লে গেছি; ফিরায়ে আনিতে পাছে পাছে ছুটে গিয়েছ। (এই) চির-অপরাধী পাতকীর বোঝা হাসি-মুখে তুমি ব’য়েছ; (আমার) নিজহাতে গড়া বিপদের মাঝে, বুকে ক’রে নিয়ে রয়েছ! মিশ্র কানেড়া—একতালা।