(মাগো) এ পাতকী ডুবে যদি যায় অন্ধকারচিরমরণসিন্ধু-নীরে, তোমার মহিমা কিছু বাড়িবে না তায়। (কত) জ্ঞান, বুদ্ধি, বল, স্নেহ, করুণা, দেহ, স্বাস্থ্য, সাধু-জন-সঙ্গ, বন্ধু, গেহ, নিষ্কলঙ্ক মন, মধুময় পরিজন, পুণ্য-চরণ-ধূলি দিয়েছ আমায়। (মম) সুপ্তহৃদয়, করি নয়ন-নিমীলন, না করিল তব করুণা-অনুশীলন; মোহ ঘিরিল মোরে, রহি চির-ঘুম-ঘোরে, ব্যর্থজীবন গেল ফুরাইয়ে, হায়! (এস) দীনদয়াময়ি! রক্ষ রক্ষ, লহ কোলে; ভীত, হেরি’ নরক ভয়াবহ; দুষ্কৃত এ পতিতে, হবে গো স্থান দিতে, অশরণের শরণ শ্রীচরণ-ছায়। নিপট কপট তুঁহু শ্যাম - সুর।