কোলের ছেলে, ধূলো ঝে’ড়ে, তু’লে নে কোলে, ফেলিস নে মা, ধূলো-কাদা মেখেছি ব’লে। সারা দিনটে ক’রে খেলা, ফিরেছি মা সাঁঝের বেলা, (আমার) খেলার সাথী, যে যার মত, গিয়েছে চ’লে। কত আঘাত লেগেছে গায়, কত কাঁটা ফুটেছে পায়, (ত) প’ড়ে গেছি, গেছে সবাই, চরণে দ’লে। কেউ তো আর চাইলেনা ফিরে, নিশার আঁধার এল ঘিরে, (তখন) মনে হ’ল মায়ের কথা, নয়নের জলে! ভৈরবী—ঝাঁপতাল।