৯৫ (মিত্রাক্ষর।) বড়ই নিষ্ঠুর আমি ভাবি তারে মনে, লো ভাষা, পীড়িতে তোমা গড়িল যে আগে মিত্রাক্ষর-রূপ বেড়ি! কত ব্যথা লাগে পর যবে এ নিগড় কোমল চরণে— স্মরিলে হৃদয় মোর জ্বলি উঠে রাগে! ছিল না কি ভাব-ধন, কহ, লো ললনে, মনের ভাণ্ডারে তার, যে মিথ্যা সোহাগে ভুলাতে তোমারে দিল এ কুচ্ছ ভূষণে?— কি কাজ রঞ্জনে রাঙি কমলের দলে? নিজ-রূপে শশীকলা উজ্জ্বল আকাশে! কি কাজ পবিত্রি মন্ত্রে জাহ্নবীর জলে? কি কাজ সুগন্ধ ঢালি পারিজাত-বাসে? প্রকৃত কবিতা-রূপী প্রকৃতির বলে,— চীন-নারী-সম পদ কেন লৌহ-ফাঁসে?