মিনিতে আর বিনিতে ঘুমিয়ে প’ল ঝিনুকে, আয় গো তোরা দেখে যা’ মিনুকে আর বিনুকে। ভিতর-রাঙা ঝিনুকটি, বাহিরে তা’র রূপালি; সাগর জলের শব্দেতে ঘুরে বেড়ায় নিদালি! দু’টি তারা ফুট্‌ফুটে উঁকি দিয়ে দেখছে যে, কোন্ স্বপনে নগ্ন তা’রা কেউ কি পারে বল্‌তে সে? চমক-ভাঙা সবুজ পাখী শিশুটি দিতে লেগেছে,— জাগো আমার লক্ষ্মী মেয়ে, সূয্যি মামা জেগেছে! টেনিসন্‌