প্রেমে জল হ’য়ে যাও গ’লে; কঠিনে মেশে না সে, মেশেরে সে তরল হ’লে। অবিরাম হ’য়ে নত, চ’লে যাও নদীর মত, কল্‌কলে অবিরত ‘জয় জগদীশ’ ব’লে; বিশ্বাসের তরঙ্গ তু’লে, মোহ পাড়ি ভাঙ্গ্ সমূলে, চেওনা কোনও কূলে, শুধু নে’চে গেয়ে যাওয়ে চ’লে। সে জলে নাইবে যা’রা, থা’ক‍্বেনা মৃত্যু জরা, পানে পিপাসা যাবে, ময়লা যাবে ধু’লে; যা’রা সাঁতার ভু’লে নাম‍্তে পারে, (তা’দের) টেনে নে’ যাও একেবারে, ভেসে যাও, ভাসিয়ে নে’যাও, সেই পরিণাম-সিন্ধু-জলে। বাউলের সুর—গড়খেম‍্টা