৪২ (করাত-আর্জ্জুনীয়ম্।) ধর ধনুঃ সাবধানে পার্থ মহামতি। সামান্য মেনো না মনে, ধাইছে যে জন ক্রোধভরে তব পানে। ওই পশুপতি, কিরাতের রূপে তোমা করিতে ছলন। হুঙ্কারি আসিছে ছদ্মী মৃগরাজ-গতি, হুঙ্কারি, হে মহাবাহু, দেহ তুমি রণ। বীর-বীর্য্যে আশা-লতা কর ফলবতী— বীরবীর্য্যে আশুতোষে তোষ, বীর-ধন! করেছ কঠোর তপঃ এ গহন বনে; কিন্তু, হে কৌন্তেয়, কহি, যাচিছ যে শর, বীরতা-ব্যতীত, বীর, হেন অস্ত্র-ধনে নারিবে লভিতে কভু,—দুর্ল্লভ এ বর!— কি লাজ, অর্জ্জুন, কহ, হারিলে এ রণে? মৃত্যুঞ্জয় রিপু তব, তুমি, রথি, নর!